শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

কিছু মানুষ আছেন যারা অন্যদের নিয়েই বেশি ব্যস্ত থাকেন : তাহসান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৫ | ১১ই জানুয়ারী ২০২৫
কিছু মানুষ আছেন যারা অন্যদের নিয়েই বেশি ব্যস্ত থাকেন : তাহসান
কিছু মানুষ আছেন যারা অন্যদের নিয়েই বেশি ব্যস্ত থাকেন : তাহসান
ছবি: সংগৃহীত

গায়ক-অভিনেতা তাহসান খান দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসে ব্যাপক আলোচনায় আসেন। গত ৬ই জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। আগে-পরে কোনো রকম ঢাক-ঢোল না পেটানোয় তাহসানের বিয়ের খবরে বেশ চমকে যায় তার অনুরাগীরা। সব বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেন তারা। আর সেই প্রসঙ্গে তাহসান বলেন, অন্যদের নিয়ে বেশি ব্যস্ত না থাকাই ভালো। 

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক আলাপনিতে তাহসান তার বিয়ে ও স্ত্রী প্রসঙ্গে কথা বলেন। গায়ক জানান, দুই পরিবারের সম্মতিতেই ছিল তাদের বিয়ের আয়োজন। সম্পর্কের মাঝে তাহসান-রোজার একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মানের জায়গাটাও প্রবল। তাই তো বিয়ে নিয়ে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন।

বিয়ে প্রসঙ্গে তাহসান বলেন, ‘বিয়ে জীবনেরই একটি অংশ। আমার ব্যক্তিগত জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালোলাগার মতোই একটি কাজ।’ এরপর স্ত্রী রোজার প্রসঙ্গ টেনে তাহসানের বক্তব্য, ‘রোজার সঙ্গে আমার পরিচয় ছিল আগে থেকেই। সেখান থেকে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়। বিয়ে নিয়ে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন, এটাই স্বাভাবিক।’

আরও পড়ুন: আমি খুবই রোমান্টিক, আমার স্ত্রীদের জিজ্ঞাসা করুন : আমির খান

কিন্তু তাদের এই বিয়ে শুধু আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি; কিছু বিষয় নিয়ে সমালোচনায় মেতে ওঠে একদল নিন্দুকেরা। আর এই সমালোচনা প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমাদের দেশে রসবোধের গ্রহণযোগ্যতার বিষয়টি একটু ভিন্ন। আমরা সবকিছুতেই রসবোধটা আনতে পারি না। আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছায়ও না। তাই এর উত্তর যেভাবে দিলে একটু মজা লাগত, সেভাবে হয়তো দিতে পারছি না।’

তাহসান বলেন, ‘আমার কাছে মনে হয়, জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল। সব বিষয়ে ও সবার বিষয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করি। কিছু মানুষ থাকেন যারা অন্যদের নিয়েই বেশি ব্যস্ত থাকেন। এটা উচিত নয়। এসব বিষয় মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন। তাই খুব বেশি ভাবছি না।’

এসি/  

শেয়ার করুন: