শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

তিন দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরের পিএস মতিন

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪ | ১২ই নভেম্বর ২০২৪
তিন দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরের পিএস মতিন
তিন দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরের পিএস মতিন
ফাইল ছবি (সংগৃহীত)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার কেরানীগঞ্জ মডেল এলাকায় রিয়াজ হোসেন নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুল মতিন হাওলাদারকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ই নভেম্বর) ঢাকার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহর আদালত তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

এদিন ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবদুল মতিন হাওলাদারকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর ইলিয়াস হোসেন তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মতিনের জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গতকাল সোমবার (১১ই নভেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল মতিন হাওলাদারকে আটক করে পুলিশ। এরপর কেরানীগঞ্জ থানার রিয়াজ হত্যা মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।

কেবি

ট্যাগস: #রিমান্ড
শেয়ার করুন: