শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

তুমি হয়তো তেমনই আছো, ভুলিনি এতটুকুও! তুমি ছাড়া আমি বড়ই শূন্য..

সাহিত্য ডেস্ক

সাহিত্য ডেস্ক

প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩ | ২রা অক্টোবর ২০২৩
তুমি হয়তো তেমনই আছো, ভুলিনি এতটুকুও! তুমি ছাড়া আমি বড়ই শূন্য..
তুমি হয়তো তেমনই আছো, ভুলিনি এতটুকুও! তুমি ছাড়া আমি বড়ই শূন্য..

“চোখের আড়াল মনের আড়াল নয়”

শুনতে পাচ্ছো!

কী লিখে যে সম্বোধন করি বলো! চলছে যে জীবনে বড় অবেলা! তবে কিছু কথা যখন তোমায় জানাতে পেলাম সুযোগ, অবশ্য জানিনে এই খোলা চিঠি তুমি পড়বে কিনা, তোমার চোখে পড়বে কিনা! তবুও লিখছি অনেক আশা লয়ে। 

জানো হয়তো, আমি হতাশা পছন্দ করতাম না। তুমি কি তা মানো বা জানো কিনা সে বিষয়ে কী বলি, বলো! তবুও বিশ্বাস করি আজও তুমি হয়তো ঠিক তেমনই আছো। আমার চিন্তা ভাবনায়, তুমি ঠিক যেমন। 

আচ্ছা! মনে আছে কি আমায়? যতদূর মনে হয় তুমি আমায় কখনও ভুলে যেতে পারো না। আমিও তোমায় ভুলিনি এতটুকুও।

এখনও বৃষ্টি নামলে মন চায় তোমার সাথে ভিজতে! যদি কাশবনে মৃদু বাতাস বয়, ইচ্ছে করে সে পারিপার্শ্বিকতায় তোমার পাশাপাশি বসতে। নদীর পাড়ে তোমার হাত ধরে হাঁটতে, ইচ্ছে করে তোমার প্রিয় পূর্ণিমার রাতে চাঁদ ও জোৎস্নার মিষ্টি স্নিগ্ধ আলোর মায়ায় তোমার মুখটি মন ভরে দেখতে!

হয়তো এই আমিই সেই আমি, আর সেই তুমিই এই আজকের তুমি। শুধু বদলে গিয়েছে তোমায় এই কথাগুলো জানানোর অধিকার। আজও ভালোবাসি তোমায়। কথা রাখবো আমি এমন করে মনের গহিনে। কেমনে ভুলি তোমায় বলো, তুমি ছাড়া আমার আমি বড্ড একলা। একা শূন্য যে....

--- ইতি

...........

আরও পড়ুন : তুমি কি হিমুর রূপা হবে? জোছনার আলোয় তোমায় গল্প শোনাবো

এস/ আই. কে. জে/ 
শেয়ার করুন: