শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪ | ২২শে ডিসেম্বর ২০২৪
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

জুলাই-আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার (২২শে ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনাসহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার।

এর আগে গত ১০ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে ১২ই নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ

 বক্তব্য থেকে সরে এলেন চিফ প্রসিকিউটর

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রোববার দুপুরে সাংবাদিককে এ তথ্য জানালেও আধাঘণ্টার মাথায় তিনি এ বক্তব্য থেকে সরে আসেন। ফলে বিভিন্ন সংবাদমাধ্যম এ সংবাদ প্রচার-প্রকাশ করতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে।

চিফ প্রসিকিউটর প্রথমে কয়েকজন সাংবাদিককে বলেন, ‘ইন্টারপোলে অলরেডি একটা রেড নোটিশ জারি হয়ে গেছে।’ তখন এক সাংবাদিক জানতে চান, কবে জারি হয়েছে। জবাবে তাজুল ইসলাম বলেন, ‘যখন আমরা আবেদন করেছি তার পরপরই। ইমেডিয়েটলি জারি হয়ে আছে। এটা তো আসলে বাইরে বলা হয় না।

/

শেয়ার করুন: