শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

অবশেষে ঢাকায় আজ দেখা মিলবে সূর্যের!

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫ | ৪ঠা জানুয়ারী ২০২৫
অবশেষে ঢাকায় আজ দেখা মিলবে সূর্যের!
অবশেষে ঢাকায় আজ দেখা মিলবে সূর্যের!
ছবি : সংগৃহীত

তীব্র শীতে কাঁপছে সারাদেশ। উত্তরের জনপদের ৫ জেলা এবং এক বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেইসঙ্গে ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। ফলে শীতের অনুভূতি রাতের মতো দিনেও জেঁকে বসেছে। এমন অবস্থায় আজ ঢাকায় সূর্যের দেখা মিলতে পারে। তবে সেটি দুপুরের পর এবং স্বল্প সময়ের জন্য। ঘন কুয়াশার কারণে সূর্যের তাপ ঠান্ডা কমাতে তেমন কোনো প্রভাব না ফেললেও আগের চেয়ে আজ ও আগামীকাল ঢাকায় দিনে ও রাতে ঠান্ডার অনুভূতি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।

শনিবার (৪ঠা জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন : ঘন কুয়াশা যতদিন থাকবে, চলাচলে সতর্ক থাকার পরামর্শ

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দৃশ্যমান হচ্ছে না। তবে গত দুই দিনের তুলনায় আজ ঢাকায় কুয়াশার পরিমাণ কম। সে অনুযায়ী দুপুর নাগাদ সূর্যের দেখা মিলতে পারে। ফলে ঠান্ডার অনুভূতিও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

এস/  


ট্যাগস: #সূর্য
শেয়ার করুন: