শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৫ | ১১ই জানুয়ারী ২০২৫
আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি
আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি
ছবি : সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরের জন্য ১২ই জানুয়ারির মধ্যে স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই আগামীকালের মধ্যেই সবগুলো দলকে স্কোয়াড জমা দিতে হবে। নির্ধারিত সময়ের শেষ দিনে দল জমা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারো জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল। তবে গতকাল রাতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তাই এই ওপেনারের আর খেলা হচ্ছে না। তবে সাকিব আল হাসানকে নিয়ে এখনো দ্বিধায় আছে বোর্ড।

আরো পড়ুন : পর্তুগালে ক্লাব কিনছেন ভিনিসিয়ুস!

সাকিবের খেলার ব্যাপারটি এখন নির্বাচকদের হাতে নেই, বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিসিবির একজন নির্বাচক গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। তিনি বলছিলেন, 'সাকিবের ব্যাপারে এই মুহূর্তে আসলে কোনো খবরই নেই। ও তো দেশে নেই, কোনো আলাপই হয়নি। আমরা আসলে অপেক্ষা করছি, মূলত বোর্ডের পক্ষ থেকে কী সিদ্ধান্ত আসে। বোর্ড কী বলে সেটার ওপর নির্ভর করছে, বোর্ডের নির্দেশনা অনুযায়ী হবে সবকিছু।'

সাকিবকে নিয়ে নিশ্চিত কিছু বলতে না পারলেও বিসিবির সেই নির্বাচক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, আগামীকালই আইসিসিতে স্কোয়াড জমা দেবে বিসিবি। তবে সেটা এখনই গণমাধ্যমে প্রকাশ করবে না বোর্ড। কারণ স্কোয়াড জমা দেওয়ার পরও পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো।

বিসিবির সেই নির্বাচক বলছিলেন, 'কালই দল পাঠাব আমরা। এখন আমরা যে প্রাথমিক দল পাঠাবো ওটা আসলে প্রকাশ করা হবে না। এই দলটা শুধু আইসিসিতে যাবে। পরে আমরা সবাইকে জানাবো। দল প্রায় ঠিক করাই আছে।'

 


ট্যাগস: #বিসিবি
শেয়ার করুন: