শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

আজ যে বিভাগে হতে পারে বৃষ্টি!

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫ | ৬ই জানুয়ারী ২০২৫
আজ যে বিভাগে হতে পারে বৃষ্টি!
আজ যে বিভাগে হতে পারে বৃষ্টি!
ছবি : সংগৃহীত

সারাদেশের তাপমাত্রা তিন দিন ধরে একই। আজও দেশের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এ অবস্থায় আজ রংপুর বিভাগে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, আজ সোমবার (৬ই জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন : শীতের মধ্যেই যেসব জায়গায় বৃষ্টি হতে পারে

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

এস/ আই. কে. জে/


ট্যাগস: #বৃষ্টি
শেয়ার করুন: