শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

আসছে তীব্র শীত, হতে পারে বৃষ্টিও

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫ | ৪ঠা জানুয়ারী ২০২৫
আসছে তীব্র শীত, হতে পারে বৃষ্টিও
আসছে তীব্র শীত, হতে পারে বৃষ্টিও
ফাইল ছবি (সংগৃহীত)

তীব্র শীতে কাঁপছে সারা দেশ। সেইসঙ্গে ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। ফলে শীতের অনুভূতি রাতের মতো দিনেও জেঁকে বসেছে। তবে আজ শনিবার কুয়াশা কম থাকায় কোথাও কোথাও সূর্যের দেখা মিলেছে। রয়েছে হিমেল বাতাসও।

তবে ৯ই জানুয়ারি থেকে দেশজুড়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৪ঠা জানুয়ারি) সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি জানান, দীর্ঘসময় কুয়াশা থাকায় শীতের অনুভূতি বেড়েছে। তবে আজ থেকে দিন ও রাতের তাপমাত্রা দু-এক ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে। ঘন কুয়াশায় কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

আগামী ৮ই জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগে শীতের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ।

আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, ৯ই জানুয়ারি থেকে পুনরায় দিন ও রাতের তাপমাত্রা কমবে। এ সময় দেশজুড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হবে।

তাপমাত্রা নিয়ে তিনি বলেন, ‘আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।’

এদিকে জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

 

ট্যাগস: #শীত
শেয়ার করুন: