শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

কবিতা : আমি কবি বলছি —শাহিনুর রহমান

সাহিত্য ডেস্ক

সাহিত্য ডেস্ক

প্রকাশ: ১০:৩৪ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪ | ২৮শে নভেম্বর ২০২৪
কবিতা : আমি কবি বলছি —শাহিনুর রহমান
কবিতা : আমি কবি বলছি —শাহিনুর রহমান
প্রতীকী ছবি (সংগৃহীত)

আমি কবি বলছি

—শাহিনুর রহমান

আমি কবি বলছি,

তোমরা যারা আমাকে হত্যা করে প্রেমিক হয়েছো;

পৃথিবীকে করেছো কবি শূন্য! 

তোমাদেরকে বলছি,

পারলে সৃষ্টি করে দেখাও, 

প্রেমিকার বুকে এক বিন্দু ভালোবাসা!

সৃষ্টি করে দেখাও হৃদয়ের এক মুঠো উত্তাপ। 

সৃষ্টির কাজ সে তো স্রষ্টার,

আর প্রেমের স্রষ্টা কবি। 


বিশ্বাসঘাতকের দল; তোমাদেরকে বলছি ! 

দৈহিক উষ্ণতার লোভে যারা পুড়িয়েছে কবিতার বই;

পৃথিবীকে করেছে কবিতা শূন্য! 

পারলে সৃষ্টি করে দেখাও, 

হাসির অন্তরালে প্রেমিকার হৃদয়ের নিরব ভাষা, 

রাত্রির আঁধারে একান্তে এক বিন্দু অশ্রুর রঙ। 

 

কী দেইনি তোমাদের,

প্রেমিকার সলাজ হাসি,

খোলা চুলের ঘ্রাণ,

নূপুরের ধ্বনি, কাজলের মায়া,

সবইতো কবিদের সৃষ্টি। 

তবুও তোমরা হত্যা করেছো কবিকে, 

পৃথিবীকে করেছে প্রেম শূন্য।


তাই বিদায় বেলায় আভিশাপ দিয়ে দিচ্ছি,

বিলীন হবে তোমরা, নিঃশেষ হয়ে যাবে প্রেমিকার ঠোঁটের হেমলকে হবে তোমাদের মৃত্যু।

আরো পড়ুন : কবিতা : ক্ষণিকের মনবাস —শাহিনুর রহমান

এস/ 

ট্যাগস: #কবিতা
শেয়ার করুন: