শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

কবিতা : জন্মতিথি —শাহিনুর রহমান

সাহিত্য ডেস্ক

সাহিত্য ডেস্ক

প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৪ | ১লা ডিসেম্বর ২০২৪
কবিতা :  জন্মতিথি —শাহিনুর রহমান
কবিতা : জন্মতিথি —শাহিনুর রহমান
প্রতীকী ছবি (সংগৃহীত)

জন্মতিথি

—শাহিনুর রহমান

ঠিক বাইশ বছর আগে

অবলীলে ঝঞ্ঝামেঘের অগ্রভাগ,

বিজলীর ঝলকানি আর বজ্রের হুংকার,

কোনো এক কাল-তিথিতে তোর জন্ম।


এ পথে শুধু তুই একা নয়,

আমরা সবাই এই পথের পথিক ..

এভাবেই নীরবে সহ্য করেছে প্রসব বেদনা। 

অতঃপর শ্রান্ত মুখে উতলে পড়েছে খুশির ঝিলিক। 

দশ মাস দশদিন যুদ্ধের পর ঠিক যেন বিজয়ের হাসি।

কোথায় যেন মিলিয়ে গেছে বেদনার সুর যাতনার বাঁশি।

যা কিছু অনিয়ম, যা কিছু অবিচার অন্যায়,

লণ্ডভণ্ড করে দে বিনাশিত ঝড়ের বন্যায়।


দৈত্যের মতো ঘোড়া হাঁকিয়ে বজ্র-নিনাদে,

সমাজ শিকলিত কুসংস্কার ভেঙে-চুরে দে।

ছুড়ে ফেলে দে ভীরুতা কাপুরুষতার স্তূপ 

কোলাহল শেষে জীবন যেমন একাকি নিঃশ্চুপ।


এখান থেকে শুরু হবে নতুন সৃষ্টির উন্মাদনা,

নব রঞ্জনে সাজবে আজ পৃথিবীর প্রত্যেকটি কণা।

আবারো বলছি এই পথে তুমি একা না,

চলার পথে জ্বালানি রূপে ক্রিয়ারত

অজস্র মায়ের মৃত্যুজয়ের পাথেয়,

নির্বাক পিতার স্বপ্ন জয়ের অভিপ্রায়,

অনুজ অগ্রজসহ অসংখ্য দোসর,

স্বপ্নিল চোখে পথ চেয়ে আছে তোর।


মরা পাতাগুলো ঝরে যায় এক সময়,

শাখা ভরে সব নতুন পাতার উদয়।


পদাতিক জীবনের এভাবেই ছুটে চলা,

চলতে হবে বহু পথ বহু পর্বতমালা।

এরপর কোনো এক প্রান্ত কালের ক্ষণে,

সকল মায় মিলাতে হবে সায়াহ্নের গহীনে।


এই নব তিথিতে তোর জন্ম,

পৃথিবীর তরে এ এক পরম আনন্দ।

আরো পড়ুন : কবিতা : সবার সবকিছু জানতে নেই —শাহিনুর রহমান

 


ট্যাগস: #কবিতা
শেয়ার করুন: