শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

কবিতা : পোষা কষ্ট —শাহিনুর রহমান

সাহিত্য ডেস্ক

সাহিত্য ডেস্ক

প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪ | ১৭ই নভেম্বর ২০২৪
কবিতা : পোষা কষ্ট —শাহিনুর রহমান
কবিতা : পোষা কষ্ট —শাহিনুর রহমান
ছবি : সংগৃহীত

পোষা কষ্ট

শাহিনুর রহমান

কিছু কষ্ট থাক না জীবনে, 

পোষা পাখির মতো করে!

হয়তো কোনও এক ভরা বরষায়;

আনমনা বিকেলে একাকি বারান্দায়,

এক কাপ কফি হাতে,

নাড়া দিবে সীমাহীন শূন্যতায়!

কিংবা কোনও এক জোছনা ঝরা রাতে

কয়েক টুকরো কাঠের খড়িতে;

আগুনের শিখা হয়ে ধরা দিবে,

নিঃসঙ্গ কবিতায়!


কিছু কষ্ট থাক না জীবনে,

বাধাই করা ছবির মতো অন্তঃকক্ষের দেয়ালে!

কোনও এক নিঘুম নিঃশব্দ নিশীতে!

ভেসে আসুক মেঠো সুর হয়ে,

রাখালের হৃদয় কাড়া বাঁশিতে!

কিংবা স্নিগ্ধ ভোরে শিউলি তলা ফুল কুড়ানো-

কোনও এক ষোড়শী কন্যার পায়ের নুপূরের ধ্বনি হয়ে!


কিছু কষ্ট থাক না জীবনে

পূর্বপুরুষের স্মৃতি হয়ে!

তোলা থাক ইস্পাতের সিন্ধুকে

নোলক টিকলী অথবা বিছায়!

কিংবা পাটের শাড়ি হয়ে-

যেখানে লেগে আছে মায়ের, দাদীর

কিংবা তারও পূর্বের কোনও বৃদ্ধার শরীরের ঘ্রাণ!


কিছু কষ্ট থাক না জীবনে

দুঃস্বপ্নের মতো তাড়া করুক পিছে!

কোনও এক বিভৎস ঝড়োরাতে-

বিকট শব্দের বিজলী হয়ে!

কিংবা কোনও এক শঙ্কিত লক্ষ্মীপেঁচার প্রাণ হয়ে

আশ্রয় পাবে বারান্দায়!


কিছু কষ্ট থাক না জীবনে

শুধুমাত্র তোমার স্মৃতি হয়ে! 

কোনও এক গ্রীষ্মের ছুটিতে

নাতি-পুতিদের আড্ডায়

রূপকথা অথবা কল্প কাহিনী হয়ে!

কিংবা জীবনের অন্তিম প্রান্তে,

মুমূর্ষু অবস্থায় বাড়িতে,

অথবা হাসপাতালের বেডে,

প্রিয়জনদের চোখের পানি হয়ে!


ট্যাগস: #কবিতা
শেয়ার করুন: