শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

কবিতা মানেই তুমি —শাহিনুর রহমান

সাহিত্য ডেস্ক

সাহিত্য ডেস্ক

প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪ | ১৮ই নভেম্বর ২০২৪
কবিতা মানেই তুমি —শাহিনুর রহমান
কবিতা মানেই তুমি —শাহিনুর রহমান
প্রতীকী ছবি (সংগৃহীত)

কবিতা মানেই তুমি

 —শাহিনুর রহমান

রাত্রি জেগে কবিতা লিখে ঘুমাবো যখন ভোরে,

বলবে তুমি উঠতেই হবে কানটি টেনে ধরে।

বলবো আমি কে সোনাচান জ্বালাতন করো ঘুমে!

মধুর পরশ গোল্লায় যাক অলস বাতাসের চুমে!

গাল ফুলিয়ে টোল বানিয়ে বলবে থুতনি ধরে,

“আমায় তুমি চিনবে কি আর কবিতাগুলোর ভীড়ে!”

চুপটি করে বলবো তখন আলতো মধুর ছলে,

কোথায় যেন মিলেছি দু’জন কোন জনমের কালে!

বলবো তোমায় ভুল করেছ আমায় ভালোবেসে,

মানুষ রেখে কবিতাগুলোর সতীন হলে শেষে!

বলবো শুনো মান করো না বিধাতার লিখন থুয়ে,

মান করিলে মান ভাঙাবো কবিতাখানি দিয়ে।

বলবে তুমি, “কে আপন-পর কবিতা নাকি আমি?”

একটু ভেবে বলবো আমি সে কথা কি আর জানি!

তুমি আমার হিরক তবু কবিতাখানিও দামী-

তোমার মাঝেই কবিতার বাস কবিতা মানেই তুমি।


আরো পড়ুন : কবিতা : পূর্ণতা -শাহিনুর রহমান

ট্যাগস: #কবিতা
শেয়ার করুন: