শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

কবিতা : স্মৃতিচারণ-২ —শুভ্র হীম

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪ | ২২শে ডিসেম্বর ২০২৪
কবিতা : স্মৃতিচারণ-২  —শুভ্র হীম
কবিতা : স্মৃতিচারণ-২ —শুভ্র হীম
প্রতীকী ছবি (সংগৃহীত)

স্মৃতিচারণ-২

শুভ্র হীম

বাতাসে অদূর ভেসে ভেসে আসে 

সুবাসিত নির্ঝর মৃদুধ্বনি,

নিশুতি রাতে একলা আকাশ অনুভবে মিশে- 

তার শূন্যতার খনি।

ভাদ্র মাসের প্রকটিত চাঁদ

জ্যোৎস্না ছড়ায় বনে,

দীপ্তিমান তারা সম্মোহিত ধারায়

আলপনা আকেঁ মনে।

সারি সারি সব জোনাকির দল

এই নিভে এই জ্বলে, 

থেমে থেমে আবার ঝিঁঝিঁ পোকারা

কী দারুণ ছন্দ তোলে!

উদাসীন মন আজ অজানা ঘোরে,

মন বসে না বারণে।

তোমার স্মৃতিগুলি নাড়া দেয় বারংবার 

এসনি মাতানো ভানে।

এই আছি বেশ ভালো আছি-

তুমিহীন কল্পগুলোর সনে,

অনন্ত প্রহর কেটে যায় আমার 

তোমার গচ্ছিত ক্ষণে।

আরো পড়ুন : কবিতা : জন্মতিথি —শাহিনুর রহমান

 

ট্যাগস: #কবিতা
শেয়ার করুন: