শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যে কাজে যুক্ত হলেন জায়েদ খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৪ | ১০ই ডিসেম্বর ২০২৪
খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যে কাজে যুক্ত হলেন জায়েদ খান
খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যে কাজে যুক্ত হলেন জায়েদ খান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত হয় ঠিকানা নিউজে বর্তমানে চাকরি করেন আলোচিত সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। তার উপস্থাপনায় প্রচারিত বিশ্লেষণধর্মী ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে ইউটিউবে।

এবার প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশের আলোচিত অভিনেতা জায়েদ খান। তিনি ঠিকানা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মে একটি বিনোদনমূলক অনুষ্ঠান উপস্থাপনা করতে চলেছেন। এর মাধ্যমে প্রথমবারের অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে নাম লেখাচ্ছেন ‘অন্তর জ্বালা’খ্যাত এই নায়ক।

বর্তমানে নিউ ইয়র্কে আছেন জায়েদ খান। সেখান থেকে অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘একটি বিনোদনমূলক অনুষ্ঠানে যুক্ত হচ্ছি। জীবনে প্রথমবার উপস্থাপনা করবো। আনন্দটাই অন্যরকম। আসলে জীবনে যা কিছু প্রথম সবই স্পেশাল। দর্শক আমাকে উপস্থাপক হিসেবে কীভাবে গ্রহণ করেন সেটাই দেখার অপেক্ষায় আছি। আমি খুব এক্সাইটেড ও নার্ভাস।’

তিনি আরও বলেন, ‘দেশের চলচ্চিত্র ও সংস্কৃতির নানা বিষয় তুলে ধরবো এই অনুষ্ঠানটির মাধ্যমে। কয়েকটি পর্ব নিয়ে শুরু করছি আয়োজনটি। দর্শক গ্রহণ করলে নিয়মিত করবো। না হলে বন্ধ করে দেবো।’

আরও পড়ুন: জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

‘বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। আমার অনুষ্ঠানটি দর্শক গ্রহণ করলে ভালো লাগবে। আমাকে এমন একটি আয়োজনে রাখার জন্য ঠিকানা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি ভালোবাসা’- যোগ করেন জায়েদ খান।

‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে ২০০৬ সালে বড় পর্দায় পা রাখেন জায়েদ খান। সর্বশেষ তাকে ‘সোনার চর’ সিনেমায় দেখা গেছে।

ট্যাগস: #জায়েদ খান
শেয়ার করুন: