শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড : ৭ দিনের রিমান্ডে গ্রেফতার ইরফান

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৪ | ২৫শে ডিসেম্বর ২০২৪
চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড : ৭ দিনের রিমান্ডে গ্রেফতার ইরফান
চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড : ৭ দিনের রিমান্ডে গ্রেফতার ইরফান

চাঁদপুরে মেঘনায় সারবাহী কার্গো জাহাজ এমভি আল-বাখেরার ৭ স্টাফকে হত্যাকাণ্ডে জড়িত গ্রেফতার আকাশ মণ্ডল ওরফে ইরফানকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৫শে ডিসেম্বর) সন্ধ্যায় অভিযুক্ত আকাশ মণ্ডলকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নৌপুলিশের পরিদর্শক মো. কালাম খান। পরে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন এপিপি অ্যাড. শরীফ মাহমুদ সায়েম, এপিপি অ্যাড. মাসুদ প্রধানীয়া, এপিপি অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, এপিপি অ্যাড. শাহজাহান খান, আইনজীবী অ্যাড. শামিম হোসেন, অ্যাড. মিল্টন, অ্যাড. তোফায়েল।

এর আগে, আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১১-এর সদস্যরা।

এই ঘটনায় মঙ্গলবার রাতে হাইমচর থানায় অজ্ঞাত ‘‘ডাকাত দলের’’ বিরুদ্ধে মামলা করেন জাহাজের মালিক মাহাবুব মোর্শেদ। ওই মামলার এজাহারে তিনি এই আকাশ মণ্ডল ওরফে ইরফানের নাম উল্লেখ করেন।

এতে বলা হয়, আহত জুয়েল জানিয়েছেন, জাহাজে নবম ব্যক্তি হিসেবে ইরফানও উপস্থিত ছিল।


 

ট্যাগস: #ঢাকা
শেয়ার করুন: