শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

ছাগলের তিন নম্বর বাচ্চা চিনবেন কিভাবে?

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৫ | ১লা জানুয়ারী ২০২৫
ছাগলের তিন নম্বর বাচ্চা চিনবেন কিভাবে?
ছাগলের তিন নম্বর বাচ্চা চিনবেন কিভাবে?
প্রতীকী ছবি

আমাদের সমাজে একটি বাক্য প্রচলন আছে, ছাগলের তিন নম্বর বাচ্চা। তবে ছাগলের তিন নম্বর বাচ্চা বলতে আদতে কী বোঝায়? আর মানুষের সাথে ছাগলের তিন নম্বর বাচ্চার উধারণ দেওয়া হয়। মনুষ্যরূপী ছাগলের তিন নম্বর বাচ্চা আসলে কারা। এদেরকে চিনবেন কিভাবে?

আসলে  ছাগলের একাধিক বাচ্চা প্রায় একসাথে হয়। বাচ্চা প্রসবের ক্ষেত্রে ছাগী একবারে ১০-১৫ মিনিট অন্তর অন্তর একাধিক বাচ্চা প্রসব করতে পারে। আর ছাগী একসাথে দুটি বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। কিন্তু দুইয়ের বেশি হলে অন্য বাচ্চাদের লাইনে দাঁড়াতে হয়। আর লাইন লাগলেই যে বাচ্চা উত্তেজনায় (!) তিড়িংবিড়িং শুরু করে দেয়, সেটিই হলো ছাগলের তিন নম্বর বাচ্চা। 

আবার কেউ মনে করেন, ছাগলের তিন নম্বর বাচ্চা বলতে বঞ্চিতদের তিড়িংবিড়িংকে হাইলাইট করা উচিত। আবার অন্য পক্ষের মতে, দুধ না খেয়েই হুদাই আহ্লাদে বা উত্তেজনায় লাফালাফি করা দিয়েই ছাগলের তিন নম্বর বাচ্চাকে সংজ্ঞায়িত করা প্রয়োজন। এতেই নাকি এই বিশেষণের সত্যিকারের প্রয়োগ হয়। আর যাই হোক, এখন আশা করি মনুষ্যরূপী ছাগলের তিন নম্বর বাচ্চা আসলে কারা, তা কিছুটা বোঝা গেছে। এবার তাদের চিনে নেওয়ার কিছু লক্ষণ সম্পর্কে আলোচনা করা যাক। 

১ম লক্ষণ :

স্বাভাবিকভাবেই এরা তিড়িংবিড়িং করে, হুদাই লাফায়। অতিরিক্ত লাফানো বা উত্তেজিত কাউকে দেখলে শুরুতেই কার্যকারণ খোঁজার চেষ্টা করুন। কেন সে লাফাচ্ছে? কেন তিড়িংবিড়িং করছে? কেন সব কথায় নিজের বামসহ সব হাত-পা ঢুকিয়ে দিচ্ছে? কোনো দূরতম কারণও না পেলে বুঝে নেবেন, আপনি ছাগলের তিন নম্বর বাচ্চার দেখা পেয়ে গেছেন।

২য় লক্ষণ :

আপনি না চাইলেও, সকল বিষয়ে যারা আপনাকে অযাচিত ‘জ্ঞান’ দান করতে থাকে, তাদের ব্যাপারে সতর্ক হোন। তাদের দেওয়া কিছু ‘জ্ঞান’ ক্রসচেক করে দেখুন। ঝামেলা পাচ্ছেন কি? না পেলে বুঝবেন ওদের মাথায় সমস্যা। আর যদি পেয়ে যান, তাহলে এবার ১ম লক্ষণটি চিহ্নিত করার চেষ্টা করুন। নিশ্চিতভাবেই পেয়ে যাবেন। তখনই বুঝে যাবেন, আপনি ছাগলের তিন নম্বর বাচ্চার দেখা পেয়ে গেছেন। 

ছাগলের তিন নম্বর বাচ্চা চিনতে এই দুই লক্ষণই যথেষ্ট। অন্যকে চেনার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওপরও প্রয়োগ করে দেখতে পারেন। দেখা গেলো, চমকেই গেলেন একেবারে!

কেবি

ট্যাগস: #ছাগল
শেয়ার করুন: