শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

টানা তৃতীয়বার বর্ষসেরা আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৫ | ১লা জানুয়ারী ২০২৫
টানা তৃতীয়বার বর্ষসেরা আর্জেন্টিনা
টানা তৃতীয়বার বর্ষসেরা আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

আবারও ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা। ৫৭৯ পয়েন্ট নিয়ে টানা তৃতীয়বার এআইপিএসের বর্ষসেরা নির্বাচিত হয়েছে মেসির আর্জেন্টিনা।

২০২৪ সালের সেরা হতে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ইন্টারন্যাশনাল কাপ জেতা রিয়াল মাদ্রিদকে হারাতে হয়েছে আর্জেন্টিনার।

ক্রীড়াঙ্গনের সাংবাদিকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এআইপিএস। বিশ্বের ১১১টি দেশের ৫১৮ জন সাংবাদিক নিয়ে একটি ভোটিং প্যানেল আছে সংস্থাটির। প্যানেলে থাকা সাংবাদিকদের ভোটে জয়ী হয়েই সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে আর্জেন্টিনা।

৫৭৯ পয়েন্ট নিয়ে সেরাদের তালিকায় শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। ফুটবল দল হিসেবে স্পেন ৫৫২ ও লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ ৫৩২ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান নিয়েছে।

এআইপিএস নির্বাচিত ২০২৪ সালের সেরা ১০ দল-

১.আর্জেন্টিনা পুরুষ জাতীয় ফুটবল দল (৫৭৯ পয়েন্ট)।

২. স্পেন পুরুষ জাতীয় ফুটবল দল (৫৫৩ পয়েন্ট)।

৩. রিয়াল মাদ্রিদ পুরুষ ফুটবল ক্লাব (৫৩২ পয়েন্ট)।

৪. যুক্তরাষ্ট্র পুরুষ বাস্কেটবল দল (৩৬০ পয়েন্ট)।

৫. বার্সেলোনা নারী ফুটবল ক্লাব (২৭৮ পয়েন্ট)।

৬. ইতালি নারী জাতীয় ভলিবল দল (২১৯ পয়েন্ট)।

৭. বোস্টন সেলটিক্স বাস্কেটবল দল (১৮৪ পয়েন্ট)।

৮. যুক্তরাষ্ট্র নারী জিমন্যাস্টিকস দল (১৭২ পয়েন্ট)।

৯. ম্যানচেস্টার সিটি পুরুষ ফুটবল ক্লাব (১৭০ পয়েন্ট)।

১০. ডেনমার্ক পুরুষ জাতীয় হ্যান্ডবল দল (১৬৫ পয়েন্ট)।

শেয়ার করুন: