শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

ডা. ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৪ | ৬ই নভেম্বর ২০২৪
ডা. ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ
ডা. ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ
ছবি: সংগৃহীত

২০০১ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মিছিলে গুলির ঘটনায় দায়ের করা মানলায় আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৬ই নভেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন লিয়নের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আসামিদের অব্যাহতির আদেশ স্থগিত করে হাইকোর্ট এ আদেশ দেন।

আইনজীবী আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ২০০১ সালে ১৩ই ফেব্রুয়ারি রাজধানীর চামেলিবাগে বিএনপির মিছিলে প্রকাশ্যে গুলি করে চার জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবাল, সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৫ আসামিকে অব্যাহতি দেওয়ার আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার পর তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আরও পড়ুন: বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে একটি মিছিলে তৎকালীন সরকার দলীয় আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. এইচবিএম ইকবালের নির্দেশে গুলি চালানো হয়৷ ঘটনাস্থলেই তিন জন বিএনপির কর্মী নিহত হন। পরে হাসপাতালে আরও একজন মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাটি ২০১০ সালের ২৬শে আগস্ট ঢাকার একটি আদালত বাতিল করে দেন। একইসঙ্গে আসামিদের অব্যাহতিও দেওয়া হয়।

ট্যাগস: #ডা. ইকবাল
শেয়ার করুন: