শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

ঢাকায় কমবে শীত, স্বচ্ছ থাকবে আকাশ

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৫ | ১১ই জানুয়ারী ২০২৫
ঢাকায় কমবে শীত, স্বচ্ছ থাকবে আকাশ
ঢাকায় কমবে শীত, স্বচ্ছ থাকবে আকাশ
ছবি : সংগৃহীত

ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই তাপমাত্রা রাতের তুলনায় বাড়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কুয়াশাচ্ছন্ন অবস্থা না থাকায় আকাশ স্বচ্ছ থাকবে। ফলে সকাল বেলাতেই দেখা মিলবে সূর্যের।

শনিবার (১১ই জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকায় এখন স্বাভাবিকভাবেই রাতের তাপমাত্রা কিছুটা কম থাকায় শীত অনুভূত হবে এবং দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। খুব শিগগিরই আবার ঘন কুয়াশার সম্ভাবনাও নেই। তাই দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে। এটি ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকার জন্য প্রযোজ্য। তবে দেশের উত্তরের জনপদসহ, ময়মনসিংহ ও সিলেটের কিছু অংশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এছাড়া এই অবস্থা শেষে সামান্য বিরতি দিয়ে পরবর্তী সময়ে আরও একটি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন : পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ, আরও বাড়ার আভাস

অপরদিকে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে যে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে আকাশ পরিষ্কার থাকবে। আর দিনের তাপমাত্রাও হালকা বাড়তে পারে। আর এ সময়ের মধ্যে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেসময় আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত হয়নি বলেও জানানো হয়েছে।

এস/          

ট্যাগস: #শীত
শেয়ার করুন: