শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

দুই-তিন দিনের মধ্যেই ফের শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫ | ৬ই জানুয়ারী ২০২৫
দুই-তিন দিনের মধ্যেই ফের শৈত্যপ্রবাহ
দুই-তিন দিনের মধ্যেই ফের শৈত্যপ্রবাহ
ফাইল ছবি (সংগৃহীত)

দেশে কুয়াশা কিছুটা কমেছে, বেড়েছে সূর্যের আলোর প্রাপ্যতাও। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনের বেলা শীতের অনুভূতি অনেকটাই সহনীয় পর্যায়ে নেমে এসেছে।

দুই-তিন দিনের মধ্যেই ফের একটি শৈত্যপ্রবাহ আসতে পারে। ফলে শীতের তীব্রতা বাড়বে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

৮ই জানুয়ারি থেকে দেশের অনেক স্থানে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। মাসের বাকি সময়জুড়ে থেমে থেমে শৈত্যপ্রবাহ থাকতে পারে। আর মাঝামাঝি সময়ে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আগামী দুই-তিন দিন তাপমাত্রা কিছুটা বাড়তির দিকে থাকবে। দিনের বেলায় রোদ উঠবে, শীতও কিছুটা কমবে। তবে সকাল ও রাতে শীতের কষ্ট রয়ে যাবে। সেই সঙ্গে কুয়াশার দাপটও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনে কুয়াশা বেশি থাকায় শীতের অনুভূতি বেড়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আই. কে. জে/

শেয়ার করুন: