শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

দানবাক্সে আইফোন!

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৪ | ২১শে ডিসেম্বর ২০২৪
দানবাক্সে আইফোন!
দানবাক্সে আইফোন!
প্রতীকী ছবি (সংগৃহীত)

পরিবারকে নিয়ে মন্দিরে গিয়েছিল এক যুবক। দানবাক্সে টাকা দেওয়ার সময়ই তার হাত থেকে আইফোন পড়ে যায়। সেই ফোন ফেরত পেতে আরেক কাণ্ড। মন্দির কর্তৃপক্ষ জানাল, একবার কিছু দানবাক্সে পড়লে তা ঈশ্বরের সম্পত্তি হয়ে যায়। সেই জিনিস দাবি করা যায় না।

ঘটনাটি ভারতের তামিলনাড়ুর থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরের। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই যুবকের নাম দীনেশ। দানবাক্সে আইফোন পড়ে গেলে তিনি তা ফেরত চেয়েছিলেন। কিন্তু মন্দির কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। বলা হয়, দুই মাসে একবার দানবাক্স খোলা হয়।

আরো পড়ুন : নিজের স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

গত শুক্রবার ছিল মন্দিরের দানবাক্স খোলার দিন। মোবাইল ফেরত পাওয়ার আশায় মন্দিরে হাজির হন দীনেশ। কিন্তু কর্তৃপক্ষের এক কথা, আইফোন এখন দেবতার হয়ে গেছে। তাই ফেরত দেওয়া যাবে না। তবে যুবকের কাকুতি-মিনতির পর তারা জানায়, তিনি চাইলে সিম কার্ড বের করে নিতে পারেন।

ঘটনাটি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেন। কেউ লেখেন, ‘এটা ন্যায়সঙ্গত নয়’। কেউ লেখেন, ‘লোন নিয়ে সেখানে কাগজ রেখে আসবো।’ তবে কারো কারো কাছে ঘটনাটি মজারও লেগেছে।

এস/কেবি

ট্যাগস: #আইফোন
শেয়ার করুন: