শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

নারায়ণগঞ্জে পালপাড়া ঝুট মার্কেটে আগুন

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫ | ৬ই ডিসেম্বর ২০২৫
নারায়ণগঞ্জে পালপাড়া ঝুট মার্কেটে আগুন
নারায়ণগঞ্জে পালপাড়া ঝুট মার্কেটে আগুন
নারায়ণগঞ্জে পালপাড়া ঝুট মার্কেটে আগুন

নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকায় ঝুট মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে শহরের অনুকূল ঠাকুরের মন্দিরের পাশে সমীরকর ঝুট মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।তা দেখে অতিদ্রুত এলাকার মানুষ ফায়ার সার্ভিসকে কল জানান।

আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করে। প্রাথমিকভাবে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে, তবে এখনো সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তবে কিভাবে এই আগুন লেগেছ তা এখনও জানা যায় নি 

শেয়ার করুন: