শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

পকেট পরোটা বিক্রি ছেড়ে ভাইরাল রাজুদা আসছেন ওয়েব সিরিজে!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫ | ৫ই জানুয়ারী ২০২৫
পকেট পরোটা বিক্রি ছেড়ে ভাইরাল রাজুদা আসছেন ওয়েব সিরিজে!
পকেট পরোটা বিক্রি ছেড়ে ভাইরাল রাজুদা আসছেন ওয়েব সিরিজে!
ছবি: সংগৃহীত

কলকাতার রাস্তায় ফুড ব্লগারদের হাত ধরে খাবারের দোকানগুলির জনপ্রিয়তা বেড়েছে বেশ কিছু বছর ধরে আর সেই তালিকায় অন্যতম নাম রাজু’দা এবং তার বিখ্যাত পকেট পরোটা।

রাজুদার দোকান ও তার জীবনের কাহিনী এখন সবার কাছে পরিচিত। সম্প্রতি, তিনি তার নতুন উদ্যোগের খোজ দিয়েছেন, যা মানুষের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

রাজুদা ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ভিডিওতে জানান, তিনি এবার নতুন এক রূপে ধরা দেবেন। ভিডিওতে তিনি বলেন, 'আজকে আমি কোথাও ইনভাইটেড আছি, সেটা হলো ওয়েব সিরিজের জন্য। খুব তাড়াতাড়ি হইচইতে এটা দেখতে পারবেন।' যদিও তিনি স্পষ্ট করেননি, ওয়েব সিরিজটি কী? আর তার গল্পই বা কী?

তবে একটি কথা নিশ্চিত, রাজুদা সেখানে খালি হাতে যাচ্ছেন না। সঙ্গে নিচ্ছেন তার জনপ্রিয় পরোটা এবং আনলিমিটেড তরকারি। তিনি বলেন, 'পরোটা আর তরকারি নিয়ে যাচ্ছি, সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, অ্যাপেল পেঁয়াজ এবং সেদ্ধ ডিমও থাকবে।'

আরও পড়ুন: ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্কে নতুন সমীকরণ, অনুরাগীদের কৌতূহল চরমে

এই ভিডিও দেখে তার ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন, এক ব্যক্তি লিখেছেন, 'আপনার জন্য অনেক ভাল কিছু অপেক্ষা করছে, অনেক ভালবাসা রইলো।' অন্য একজন বলেছেন, 'দাদা, আপনার জন্য বলছি, আপনি একজন সাদাসিধে মানুষ। ফুড ব্লগারদের প্রচারের বদলে ব্যবসা বাড়ানোর দিকে মন দিন।' 

রাজুদা শিয়ালদহ চত্বরে ও শিশির মার্কেটে পরোটা বিক্রি করেন। তিনি ২০ টাকায় তিনটি পরোটা এবং আনলিমিটেড তরকারি দেন, যার জন্য লাইনে দিয়ে দাঁড়িয়ে থাকেন বহু মানুষ। এবার সেই জনপ্রিয়তা যে আরও বাড়তে চলেছে, তা স্পষ্ট। 

 

শেয়ার করুন: