শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

পোল্যান্ডের বক্সিংয়ে বাংলাদেশের জিন্নাতের সাফল্য

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৪ | ১২ই সেপ্টেম্বর ২০২৪
পোল্যান্ডের বক্সিংয়ে বাংলাদেশের জিন্নাতের সাফল্য
পোল্যান্ডের বক্সিংয়ে বাংলাদেশের জিন্নাতের সাফল্য
ছবি: সংগৃহীত

পোল্যান্ডে গ্লিউইচে ১৯তম আন্তর্জাতিক সিলেসিয়ান নারী বক্সিং চ্যাম্পিয়নশিপে সাফল্য পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান বক্সার জিন্নাত ফেরদৌস। ২-৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে জিন্নাত সেমিফাইনালে উঠেই ব্রোঞ্জপদক নিশ্চিত করেছেন।

এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ১৭টি দেশ থেকে বক্সাররা পোল্যান্ডের এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন।

জিন্নাত ৫২ কেজি ওজন শ্রেণিতে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলা শুরু করেন। সেখানে প্রথম রাউন্ডে জিতলেও পরেরটিতে হেরে গেছেন। তৃতীয় রাউন্ডে হাঙ্গেরির কাটা প্যাপকে ৫-০ তে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ‍জিন্নাত হেরে যান ইউক্রেনের দারিয়া ওলহা হুটারিনার কাছে। যদিও ব্রোঞ্জপদক আগেই নিশ্চিত হয়ে যায় তার।

জিন্নাত পদক জিতে নিউইয়র্কে ফিরে বলেছেন, ‘‘আমি পোল্যান্ডের চ্যাম্পিয়নশিপে পদক জিতেছি। অনেক ভালো লাগছে। বাংলাদেশের বক্সিং ফেডারেশনের কর্মকর্তা জহির আহমেদ বলেছেন, ‘এটাই দেশের হয়ে প্রথম ইউরোপে কেউ পদক জিতলো।’’

যুক্তরাষ্ট্রেই বক্সিং শিখেছেন জিন্নাত এবং সেখানেই নিজেকে তৈরি করেছেন। তবে এই প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি। চীনের হাংঝু এশিয়ান গেমসেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু দেশের হয়ে প্রত্যাশা পূরণ করতে পারেননি। দ্বিতীয় রাউন্ডে মঙ্গোলিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে বিদায় নিতে হয়েছে।

কেবি

শেয়ার করুন: