শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

প্রিয় মিহু, কেন এ ছল?

সাহিত্য ডেস্ক

সাহিত্য ডেস্ক

প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩ | ১৫ই নভেম্বর ২০২৩
প্রিয় মিহু,  কেন এ ছল?
প্রিয় মিহু, কেন এ ছল?

প্রিয় মিহু, 

কেমন আছ প্রশ্ন নেই! ভালো আছো বলেই তো গেছো। কেন এ ছল? বেশ মনে ধরেছিল তোমায়।  

গতকাল এসেছিলে। বললে "চলো আবার বাঁধি"। তখন আমার হাত বাঁধা, মুখ বাঁধা, পারছিলাম না কিছুই বলতে। তখনই শুনি কলিং বেলের আওয়াজ। এবার ভাঙলো ঘুম। আচ্ছা জানো? জানালার সামনে আম গাছের ডালে দুটি পাখি বসত, কিন্তু তাদের এখন আর দেখি না। দেখি একটি আসে মাঝে মাঝে!  

তোমায় এক নজর দেখার জন্য তীব্র তৃষ্ণায় কোনও প্রাণীর পানি খোঁজার ছোটাছুটির ন্যায়, আমারও সেই ছোটাছুটি। কিন্তু তুমি তো আসলে না। 

কত আশা ভালোবাসা, কত কথা, কত রোজনামচাসব স্মৃতির পাতায় ঝুলে থাকলো। কিন্তু তুমি আসলে না, ভালোবাসলে না। তোমার চুলের ঘ্রাণ, তোমার চাউনি, তোমার স্পর্শের দাগ এখনো রয়ে গেছে। তোমার কথা মনে করতেই মনে প্রশান্তি। কিন্তু হা-হা-হা অবুঝ তুমি। প্রশ্ন তাই রয়ে গেল, কেন এ ছল? 

——ইতি 

 নাফফি

আরো পড়ুন : প্রিয় সৌরভী, কতো দিন হয়ে গেল তোমার সাথে দেখা নেই

এস/ আই. কে. জে/ 

শেয়ার করুন: