শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

ফুচকা বিক্রি করেই বছরে আয় ৪০ লাখ টাকা!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫ | ৪ঠা জানুয়ারী ২০২৫
ফুচকা বিক্রি করেই বছরে আয় ৪০ লাখ টাকা!
ফুচকা বিক্রি করেই বছরে আয় ৪০ লাখ টাকা!
প্রতীকী ছবি

ফুচকা খেতে ভালবাসেন না এমন মানুষ কমই আছে। স্ট্রিটফুড হিসেবে ফুচকা খুবই জনপ্রিয় । ছোট থেকে বড় সবারই পছন্দ ফুচকা। কখনও ভেবে দেখেছেন এই ফুচকা বিক্রেতাদের দিনে কত টাকা আয় হয়? বা বছরে কত টার্নওভার তাদের? যদি না জেনে থাকেন, তবে এই টাকার অঙ্কটা শুনে মাথা ঘুরে যাবে নিশ্চয়ই। পাড়ার মোড়ে বসা এক ফুচকা বিক্রেতার বার্ষিক আয় ৪০ লক্ষ টাকা!

ঘটনাটি ভারতের তামিলনাড়ুর। অনলাইনে ইউপিআই পেমেন্টের লেনদেন খতিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ। ৪০ লক্ষ টাকার আয় দেখেই পাঠানো হয়েছে জিএসটি নোটিস।

তামিলনাড়ুর সরকারের তরফ থেকে জিএসটি নোটিস পাঠানো হয়েছে ওই ফুচকা বিক্রেতাকে। জানা গেছে, ফোনপে, রেজরপে-র মতো বিভিন্ন অনলাইন পেমেন্ট মাধ্যমে এত টাকা পেয়েছেন।

কোনও ব্যবসায়ীর বার্ষিক টার্নওভার বা আয় ২০ লাখ টাকার বেশি হলে, তার জিএসটি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। বার্ষিক আয়ের সীমা পার করায় প্রশাসনের তরফ থেকে ফুচকা বিক্রেতাকে জিএসটি নোটিস পাঠানো হয়েছে। জানা গেছে, ওই ফুচকা বিক্রেতার জিএসটি রেজিস্ট্রেশনও নেই।

প্রসঙ্গত, তামিলনাড়ুর এই ফুচকা বিক্রেতার মতো বহু ছোট ব্যবসায়ীই রয়েছেন, যাদের জিএসটি রেজিস্ট্রেশন নেই। বহু দোকানি এখনও নগদ টাকাতেই লেনদেন করেন। তারাও কর ফাঁকি দেন।

কেবি

ট্যাগস: #ফুচকা
শেয়ার করুন: