শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৫ | ১১ই জানুয়ারী ২০২৫
বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি
বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এমন দিন আসবে, যখন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে। শুক্রবার (১০ই জানুয়ারি) সাংবাদিক নিখিল কামাথের ইউটিউব চ্যানেল ‘জেরোধার’–এ প্রচারিত এক পডকাস্টে তিনি এই মন্তব্য করেন।  

পডকাস্টে মোদি বলেন, '২০০৫ সালে যুক্তরাষ্ট্র আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়। তখনই আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম, একদিন সারা বিশ্ব ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াবে। এখন ২০২৫ সালে আমি দেখতে পাচ্ছি, সময়টা ভারতের। আমি তখনও বলতাম, প্রবাসী ভারতীয়দের ভারতে ফিরে আসা উচিত। পৃথিবী বদলে যাচ্ছে, আর এটা ভারতের সময়।'  

প্রসঙ্গত, ২০০৫ সালে গুজরাটে দাঙ্গা ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র মোদির ভিসা বাতিল করে। প্রায় ৯ বছর তাকে ভিসা দেওয়া হয়নি।  

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে দাবানল কিছুটা নিয়ন্ত্রণে

২০০২ সালের গুজরাট দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন সংখ্যালঘু মুসলিম। সে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। অভিযোগ ওঠে, তিনি দাঙ্গা ঠেকাতে কার্যকর কোনো ব্যবস্থা নেননি। এ কারণে যুক্তরাষ্ট্রের সরকার মোদির ভিসা বাতিল করে।  

২০১৪ সালে ভারতের জাতীয় নির্বাচনে মোদির দল বিজেপি বিপুল ভোটে জয়ী হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র তাকে এ-ওয়ান ভিসা প্রদান করে, যা একজন সরকারপ্রধানের জন্য নির্ধারিত। 

মোদি তার বক্তব্যে বারবার ভারতের উত্থান এবং বিশ্বে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, 'যারা অতীতে ভারতের সম্ভাবনাকে উপেক্ষা করেছে, তারা এখন ভারতের শক্তি ও সাফল্যের স্বীকৃতি দিচ্ছে।' 


ট্যাগস: #মোদি
শেয়ার করুন: