শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

ভারী বৃষ্টিতে বন্যা : মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৫ | ৯ই জানুয়ারী ২০২৫
ভারী বৃষ্টিতে বন্যা : মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি
ভারী বৃষ্টিতে বন্যা : মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি
ছবি: সংগৃহীত

সৌদি আরবে গত কয়েক দিনের ভারী বৃষ্টির জেরে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)। খবর আলজাজিরার।

মক্কা ও মদিনার অবস্থান সৌদির পশ্চিমাঞ্চলে। এনসিএমের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার পানিতে দেশটির পূর্বাঞ্চলও ডুবে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এছাড়া বিভিন্ন ভবনের একতলার প্রায় অর্ধেক ডুবে গেছে।

আরও পড়ুন: ফ্ল্যাট কেলেঙ্কারি : প্রথম প্রকাশ্যে দেখা গেছে টিউলিপকে

বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির এবং জাজানে। দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের বিবৃতিতে জনগণকে সতর্ক করে বলা হয়েছে, তারা যেন নিচু এলাকা এবং বন্যার পানি জমতে পারে- এমন সব এলাকা এড়িয়ে চলেন।

এসি/

শেয়ার করুন: