শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

মেট্রোরেলে ঢিলের ঘটনায় মামলা, তৎপর পুলিশ-র্যাব-সিআইডি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২রা মে ২০২৩ | ২রা মে ২০২৩
মেট্রোরেলে ঢিলের ঘটনায় মামলা, তৎপর পুলিশ-র্যাব-সিআইডি
মেট্রোরেলে ঢিলের ঘটনায় মামলা, তৎপর পুলিশ-র্যাব-সিআইডি
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় মেট্রোরেল কর্তৃপক্ষ বাদী হয়ে এ মামলা করেছে।

পুলিশ বলছে, ঢিল ছোড়ার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি), র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব) ও অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) আরও কয়েকটি ইউনিট কাজ করছে।

সোমবার (১ মে) রাতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় রাতে একটি মামলা হয়েছে। মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে এ মামলা হয়েছে। এতে একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ওই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের খুঁজে বের করতে আমাদের একাধিক টিম কাজ করছে।

আরো পড়ুন: এসএসসির প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে আটক ১

মেট্রোরেলের একটি কোচ আগারগাঁও থেকে উত্তরা-উত্তর স্টেশনে যাওয়ার পথে রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এ ঢিল মেট্রোরেলের জানালায় আঘাত হানে। ঘটনাস্থলের পাশে বহুতল ভবন রয়েছে। কোনো দুর্বৃত্ত পূর্বপাশের কোনো ভবন বা ছাদ থেকে ঢিল ছুড়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে জানিয়েছেন, একটি চক্র তৈরি হয়েছে, যারা মেট্রোরেলে ঢিল ছোড়ে। এমন ঘটনা প্রায়ই ঘটছে। আমরাও দুষ্কৃতকারীদের খুঁজছি, তারা সবাই বাড়িছাড়া। তাদের আমরা এমন শাস্তি দেব ভবিষ্যতে যেন মেট্রোরেলে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।

এম/


 

শেয়ার করুন: