শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

সাজেক থেকে ফিরছেন আটকে পড়া পর্যটকরা

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৪ | ৪ঠা আগস্ট ২০২৪
সাজেক থেকে ফিরছেন আটকে পড়া পর্যটকরা
সাজেক থেকে ফিরছেন আটকে পড়া পর্যটকরা
ছবি : সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালংয়ে পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে খাগড়াছড়ি-সাজেক যান চলাচল বন্ধ থাকায় সাজেক ভ্যালিতে আটকে পড়া তিন শতাধিক পর্যটক সাজেক ত্যাগ করছেন।

রোববার (৪ঠা আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন পর্যটকরা। 

আরো পড়ুন : বর্ষায় ঘুরে আসুন ঝর্ণার দেশে

সাজেক হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা গণমাধ্যমকে বলেন, আজ সকালে আটকে পড়া পর্যটকরা কড়া নিরাপত্তার মাধ্যমে সাজেক ছেড়েছেন। যেহেতু দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তাই পর্যটকরা চলে গেছেন। 

খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা গণমাধ্যমকে বলেন, শনিবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় রাস্তায় পানি কমে গেছে। তাই সাজেক থেকে পর্যটকদের গাড়ি ছেড়ে এসেছে। তবে পর্যটক না থাকায় খাগড়াছড়ি থেকে পর্যটকবাহী কোনো গাড়ি সাজেকের উদ্দেশে ছেড়ে যায়নি বলে জানান তিনি। 



শেয়ার করুন: