শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

সিনেমা ফ্লপ না হলে নাকি টুইঙ্কলের সঙ্গে অক্ষয়ের বিয়েটাই হতো না!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪ | ২৯শে ডিসেম্বর ২০২৪
সিনেমা ফ্লপ না হলে নাকি টুইঙ্কলের সঙ্গে অক্ষয়ের বিয়েটাই হতো না!
সিনেমা ফ্লপ না হলে নাকি টুইঙ্কলের সঙ্গে অক্ষয়ের বিয়েটাই হতো না!
ছবি: সংগৃহীত

২০০১ সালের ১৭ই জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন খিলাড়ি কুমার ও তার লেডি লাভ টুইঙ্কল। এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন ২৩ বছর।

রোববার ইনস্টাগ্রামে টুইঙ্কলকে জন্মদিনের শুভেচ্ছা শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘টিনা তুমি শুধু কোনও একটা ম্যাচ নও; তুমিই আসল খেলা। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কীভাবে আমার পেট ব্যথা না হওয়া পর্যন্ত হাসতে হয়, কীভাবে রেডিওতে প্রিয় গান বাজলে মন থেকে সেটা গাইতে হয় এবং কীভাবে নাচতে হয়। সত্যিই তোমার মতো কেউ নেই।’

এর আগে ‘কথি উইথ করণ’র মঞ্চে বিয়ে নিয়ে বলেছিলেন অক্ষয়। ‘মেলা’ সিনেমা ছবি ফ্লপ না হলে নাকি টুইঙ্কলের সঙ্গে তার বিয়েটাই হতো না। প্রেমিকের বিয়ের প্রস্তাব বারবার নাকোচ করে দিয়েছিলেন টুইঙ্কল। এরপর ‘মেলা’য় মন দেন অভিনেত্রী।

আরও পড়ুন: যার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

অক্ষয় বলেন, ‘টিনা ভীষণ কনফিডেন্ট ছিল ‘মেলা’ হিট হবে। আমাকে পাল্টা বলেছিল, যদি এই ছবিটা না চলে তবেই আমি তোমাকে বিয়ে করবো। সৌভাগ্যবশত ‘মেলা’ চলেনি। আর ও আমাকে বিয়ে করে নেয়’।

১৯৯৫ সালে ‘বারসাত’র মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় সুপারস্টার রাজেশ খান্নার বড় মেয়ের। তার কয়েক বছর পরেই বিয়ে করে অভিনয় জগত থেকে দূরে সরে যান টুইঙ্কল। 

সূত্র: হিন্দুস্থান টাইমস

শেয়ার করুন: