শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

স্মার্টফোনের সুবিধা থাকবে এখন মোটরসাইকেলে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৫ | ১১ই জানুয়ারী ২০২৫
স্মার্টফোনের সুবিধা থাকবে এখন মোটরসাইকেলে!
স্মার্টফোনের সুবিধা থাকবে এখন মোটরসাইকেলে!
ছবি : সংগৃহীত

রয়্যাল এনফিল্ড নিয়ে আসছে স্মার্ট ইলেকট্রিক মোটরসাইকেল। এই বৈদ্যুতিক মোটরসাইকেলে থাকবে স্মার্টফোনের মতো রিয়েল টাইম কানেক্টিভিটি। চিপ প্রস্তুতকারক কোয়ালকমের সঙ্গে চুক্তি করে মোটরসাইকেলের ফিচার্স সাজাচ্ছে রয়্যাল এনফিল্ড। মোটরসাইকেলটিতে পাওয়া যাবে কিউডব্লিউএম২২৯০ প্রসেসর। স্ন্যাপড্রাগন কার টু ক্লাউড প্ল্যাটফর্মের ভিত্তিতে কানেক্টিভিটি ফিচার্সগুলো পাওয়া যাবে।

রয়্যাল এনফিল্ড ফ্লি বাইকে কোয়ালকম প্রসেসর

অত্যাধুনিক এই মোটরসাইকেলটির যাবতীয় হার্ডওয়্যার পার্টস ও ডিজাইন এনফিল্ড তৈরি করলেও ফিচার্স ডিজাইন করার জন্য নিযুক্ত করা হয়েছে কোয়ালকম এর একটি আলাদা টেকনিক্যাল টিম। যে কিউডব্লিউএম২২৯০ প্রসেসর থাকবে, তার মাধ্যমে মোটরসাইকেলের সমস্ত ডিজিটাল ফিচার্স পাওয়া যাবে। মোটরসাইকেলে যে টিএফটি স্ক্রিন থাকবে সেখানে ভেসে উঠবে সমস্ত ডাটা।

আরো পড়ুন : এবার একসঙ্গে কাজ করবে চিরপ্রতিদ্বন্দ্বী স্যামসাং ও অ্যাপল!

ফোর জি, ব্লুটুথ, ওয়াইফাই কানেক্টিভিটির মাধ্যমে মোটরসাইকেল চালু এবং বন্ধ থাকা অবস্থায় কানেক্ট করতে পারবেন। এছাড়াও পাওয়া যাবে বিশেষ ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার। মোটরসাইকেলটিতে পাঁচটি প্রি-সেট রাইডিং মোড রাখছে রয়্যাল এনফিল্ড। রাস্তার পরিস্থিতি অনুযায়ী রাইডিং মোড কাস্টমাইজ করতে পারবেন। মোটরসাইকেল লক ও আনলক করা যাবে মোবাইল ফোন দিয়েই।

এস/  

শেয়ার করুন: