শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

১ম টি–টোয়েন্টিতে বাংলাদেশের হার

১ম টি–টোয়েন্টিতে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৫ | ২৮শে অক্টোবর ২০২৫
১ম টি–টোয়েন্টিতে বাংলাদেশের হার
১ম টি–টোয়েন্টিতে বাংলাদেশের হার
১ম টি–টোয়েন্টিতে বাংলাদেশের হার

বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হার দিয়ে

উইন্ডিস খেলার শুরু থেকেই যেন চেপে ধরেছিলেন বাংলাদেশি বোলাররা প্রথম ৬ ওভারে রান আসে ৩৫ রান কিং এবং আতানাজে খেলেছেন নিজ ছন্দে।এরপর যেন আরো চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। তবে শেষটা মোটেও ভালো যায়নি পাউয়েল আর হোপ যেন বোলারদের নাজেহাল করে ছাড়লেন।

চট্টগ্রামে ১৬ রানে হারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের।

এর আগে রেকর্ড ১৬৬ রান তাড়া করতে নেমে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। যদিও শুরুর ভালো দিয়েছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তবে জেডন সিলসের পেস আর আকিল হোসেনের স্পিনবিষের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ।

দলীয় ৭৭ রানে যে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।হৃদয় ও শামিমকে  নিয়েও তেমন ফল পায়নি দলটি।

এতে বড় জয়ের স্বপ্ন দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সপ্তম উইকেটে ২৩ বলে ৪০ রানের জুটি গড়ে বাংলাদেশের দিকে জয়ের পাল্লা ভারী করেছিলেন তানজিম সাকিব ও নাসুম। কেননা একটা সময় ২৪ বলে ৪৭ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। যদিও সমীকরণ ছিল ছোট তাও হতাশ করলো ব্যাটাররা।

তবে নাসুমের ২০ রানের বিপরীতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে তানজিম সাকিব আউট হতেই ম্যাচও শেষ হয়। শেষ দুই ব্যাটার তাসকিন আহমেদ (১০) ও মুস্তাফিজুর রহমান (১১*) ছোট দুটি ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটুকু শুধু কমান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন সিলস ও জেসন হোল্ডার।

এর আগে শেষ দিকে ঝড় তুলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার শাই হোপ ও রোভম্যান পাওয়েলও। চতুর্থ উইকেটে ৮৩ রানের অপরাজিত জুটি গড়ে ক্যারিবিয়ানদের ১৬৫ রানের সংগ্রহ এনে দেন তারা।

পাওয়েলের ৪৪ রানের বিপরীতে ৪৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হোপ। এ ছাড়া দুই ওপেনার অ্যালিক আথানাজে (৩৪) ও ব্র্যান্ডন কিংও (৩৩) দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলে অবদান রাখেন। ওয়েস্ট ইন্ডিজের আউট হওয়া তিন ব্যাটারের ২ জনকে শিকার করেন তাসকিন।
শেয়ার করুন: