শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

১৪ দিন পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলছে আজ

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ১লা জানুয়ারী ২০২৫ | ১লা জানুয়ারী ২০২৫
১৪ দিন পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলছে আজ
১৪ দিন পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলছে আজ
ফাইল ছবি (সংগৃহীত)

শীতকালীন অবকাশ ও বড়দিন উদযাপন উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ১৪ দিনের ছুটি শেষে খুলছে আজ বুধবার (১লা জানুয়ারি)। আজ থেকেই সব বিভাগের ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, গত ১৮ই ডিসেম্বর (বুধবার) থেকে ৩১শে ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত ১৪ দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে এবং ২২শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর পর্যন্ত ৮ দিন অফিস বন্ধ থাকে। ছুটি শেষে গত ৩০শে ডিসেম্বর (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস ও ১লা জানুয়ারি থেকে ক্লাস পরীক্ষা চালুর তারিখ নির্ধারণ করা হয়।

আরো পড়ুন : ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ

এদিকে, ছুটি কাটিয়ে এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেস বা ক্যাম্পাসের আবাসিক হলে ফিরেছেন।

এর আগে ক্যাম্পাস বন্ধ থাকায় অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তায় ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জরুরি নোটিশ টানানো হয়। নোটিশে ক্যাম্পাস বন্ধ থাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ক্যাম্পাস খুলে যাওয়ায় এ নিষেধাজ্ঞা উঠে যায়। 

এস/ 


শেয়ার করুন: