সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

নাসার নতুন সৃষ্টি

সৌরঝড়ের সম্ভাব্য অগ্রিম ভবিষ্যদ্বাণী জানাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩ | ১৮ই মে ২০২৩
সৌরঝড়ের সম্ভাব্য অগ্রিম ভবিষ্যদ্বাণী জানাবে
সৌরঝড়ের সম্ভাব্য অগ্রিম ভবিষ্যদ্বাণী জানাবে
ছবি: সংগৃহীত

মহাকাশ গবেষণা সংস্থা নাসা এমন এক এআই মডেল বানিয়েছে, যা পৃথিবীতে আসন্ন কোনো সৌরঝড়ের সম্ভাব্য আঘাত হানার জায়গা সম্পর্কে অগ্রিম ভবিষ্যদ্বাণী দেবে। নতুন এ ব্যবস্থা সম্ভাব্য সৌরঝড় সম্পর্কে ‘৩০ মিনিটের আগাম সতর্কবার্তা’ দিতে পারে। নাসার ‘গদার স্পেস সেন্টারের’ গবেষকরা বলছেন, মহাকাশের বিপজ্জনক আবহাওয়া সম্পর্কে সতর্কতা বাড়ানোর লক্ষ্যে এআই মডেলটি নাসার বিভিন্ন স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে থাকে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে মন্টানায় টিকটক নিষিদ্ধ

এ সতর্কবার্তার ফলে বিভিন্ন দেশ নিজস্ব পাওয়ার গ্রিড ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ঝড়ের মারাত্মক প্রভাব থেকে বাঁচাতে দরকারি সময় পাবে। নাসার তৈরি করা এ কম্পিউটার মডেলের নাম ‘ড্যাগার’। গবেষকরা বলছেন, বিশ্বব্যাপী বিভিন্ন ভূচৌম্বকীয় ব্যাঘাত ঘটার ‘৩০ মিনিট আগে’ সেগুলোর দ্রুত ও সঠিক পূর্বাভাস দিতে পারে এটি।

এম এইচ ডি/

শেয়ার করুন: