শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

৩ স্টেশন দিয়ে চালু হবে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩ | ১১ই অক্টোবর ২০২৩
৩ স্টেশন দিয়ে চালু হবে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ
৩ স্টেশন দিয়ে চালু হবে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ
ফাইল ছবি

সবকিছু ঠিক থাকবে আগামী ২৯ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে মেট্রোরেলের এই অংশের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর এই অংশের তিনটি স্টেশন চালু করা হবে।

স্টেশনগুলো হলো ফার্মগেট, সচিবালয়, মতিঝিল। এর তিন মাস পর বাকি ৪টি স্টেশনও যাত্রীসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধনের দিনক্ষণ পিছিয়ে ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে মেট্রোরেলের এই অংশের উদ্বোধন করবেন।

এর আগে গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন।

২০২২ সালেল ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়। বর্তমানে প্রতিদিন গড়ে ৯০ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। প্রতি শনিবারে এই সংখ্যা বেড়ে লাখ পার হয়।

ট্যাগস: #মেট্রোরেল
শেয়ার করুন: