শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

শ্যাম্পুর সঙ্গে চিনি মেশালে কী হয়

চিনির সাথে মেশালে শ্যাম্পুর কী হয়

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৫ | ১০ই ডিসেম্বর ২০২৫
চিনির সাথে মেশালে শ্যাম্পুর কী হয়
চিনির সাথে মেশালে শ্যাম্পুর কী হয়

চুলের যত্নে অনেকে অনেক কিছু ব্যবহার করেন। কেউ আবার শ্যাম্পু বা তেলের সঙ্গে নানা উপাদান মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করেন। সম্প্রতি সৌন্দর্য জগতে শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে ব্যবহার করলে কি হ্য।চলুন জানা যাক

চিনিকে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে এটি মূলত একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর বা স্ক্রাবের কাজ করে। এ ছাড়া আর কী কাজ করে এবং এতে উপকার কী, চলুন জেনে নেওয়া যাক।

মৃত কোষ দূরীকরণ : মাথার ত্বকে ক্রমাগত তেল, ঘাম, দূষণ এবং চুলের পণ্যগুলোর অবশিষ্টাংশ জমা হতে থাকে। চিনি একটি দানাদার উপাদান হওয়ায়, এটি আলতোভাবে এই সমস্ত ময়লা এবং জমে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করে।

এবং চুলকে সৌন্দর্য এনে দেয়।

স্ক্যাল্প স্ক্রাব : চিনি একটি চমৎকার প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে। নিয়মিত শ্যাম্পুর সঙ্গে চিনি ব্যবহার করলে তা মাথার ত্বকের ছিদ্র বা ফলিকলগুলোকে খুলে দেয় এবং পরিষ্কার করে।

স্ক্যাল্পের স্বাস্থ্য : ছিদ্রগুলো পরিষ্কার থাকলে চুলের গোড়া মজবুত হয়। জমে থাকা ময়লা পরিষ্কার হলে খুশকির সমস্যা এবং মাথার ত্বকের অন্যান্য সংক্রমণ অনেকাংশে কমে যায়।

চুলের বৃদ্ধি : মাথার ত্বক পরিষ্কার থাকলে রক্ত সঞ্চালন বাড়ে। রক্ত সঞ্চালন বাড়লে চুলের ফলিকলে পর্যাপ্ত পুষ্টি পৌঁছায়, যা চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে।

চুলকে সতেজ করা : জমে থাকা অতিরিক্ত তেল ও পণ্য সম্পূর্ণরূপে পরিষ্কার হওয়ার ফলে চুল হালকা হয় এবং এটিকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল দেখায়।

খুশকি প্রতিরোধ : চিনি মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, যা শুষ্কতা ও খুশকি প্রতিরোধে সহায়ক হতে পারে।

ব্যবহারের সঠিক পদ্ধতি

এই প্রক্রিয়াটি নিয়মিত না করে সপ্তাহে একবার বা মাসে দুই বার ব্যবহার করাই যথেষ্ট।

ট্যাগস:
শেয়ার করুন: