শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

শীতে উলের পোশাকের যত্ন নেবেন যেভাবে

শীতে উলের পোশাকের যত্ন নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৫ | ১৩ই ডিসেম্বর ২০২৫
শীতে উলের পোশাকের যত্ন নেবেন যেভাবে
শীতে উলের পোশাকের যত্ন নেবেন যেভাবে

শীতের মৌসুমে আলমারি থেকে বের হয় সোয়েটার, মাফলার। যদিও দিনের বেলায় হালকা সোয়েটশার্টই যথেষ্ট, তবুও সোয়েটার-টুপি নিয়মিত পরার জন্য সেগুলো ঠিকভাবে পরিচর্যা করাও জরুরি। অনেক সময় অযত্নের কারণে সোয়েটারে রোঁয়া ওঠে বা উলের ফ্যাব্রিক পাতলা হয়ে যায়। তাই উলের পোশাক ব্যবহার করার সঙ্গে সঙ্গে যত্ন নিন।

নিয়মিত ধুবেন না:
উলের পোশাক ঘন ঘন ধোয়া ঠিক নয়, এতে উল নষ্ট হয়ে যেতে পারে। তবে টানা ৫-৬ দিন পরে গন্ধ এলে শ্যাম্পু বা মাইল্ড লিকুইড ডিটারজেন্ট দিয়ে ধুতে পারেন। ঠাণ্ডা পানিতে ডিটারজেন্ট মিশিয়ে সোয়েটার ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর হালকাভাবে চিপে পানি নিংড়ে নিন। মাসে ৭-১০ দিন অন্তর এইভাবে ধুতে পারেন।

স্পট ক্লিনিং করুন:
পাতলা সোয়েটার সপ্তাহে একদিন ধুয়া যেতে পারে। কিন্তু মোটা উলের সোয়েটার, জ্যাকেট, চাদর বা কম্বল পুরোপুরি ধোয়া সম্ভব নয়। ভালো মানের সোয়েটার বা কোট মাসে একবার বা শীত শেষের সময় ড্রাই ক্লিনিং করানো ভালো। যদি দাগ পড়ে, স্পট ক্লিনিং করুন।

দাগের ওপর মাইল্ড লিকুইড ডিটারজেন্ট দিয়ে ঘষে তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন, পুরো সোয়েটার না ধুয়ে।

রোদে রাখুন, তবে সরাসরি নয়:
১০-১২ দিন পর না ধুলে সোয়েটারে অস্বস্তি হতে পারে। এ জন্য ৩-৪ দিন অন্তর সোয়েটার রোদে দিতে পারেন। তবে সরাসরি তেজি রোদে দেবেন না, এতে রং নষ্ট হতে পারে। উলের পোশাক কখনো ঝুলিয়ে রাখবেন না, ভাঁজ করে রাখাই ভালো, এতে ফ্যাব্রিক দীর্ঘস্থায়ী হয়।

সূত্র: এই সময়

ট্যাগস:
শেয়ার করুন: