শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৫ | ১২ই জানুয়ারী ২০২৫
খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি
খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি
ছবি : সংগৃহীত

বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়ার পুরোপুরি চি‌কিৎসা এখনো শুরু না হলেও লন্ডনে হাসপাতালে ভর্তির পর স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে।

চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জা‌হিদ হোসেনকে উদ্ধৃত করে যুক্তরাজ্য বিএন‌পির যুগ্ম সাধারণ সম্পাদক খছরুজ্জামান খছরু গণমাধ্যমকে এ কথা জানান।

এর আগে শনিবার (১১ই জানুয়ারি) সন্ধ্যার পর ডা. এজেডএম জা‌হিদ হোসেন দ্য লন্ডন ক্লিনিকের সা‌মনে সাংবাদিকদের সঙ্গে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ হাসপাতালেই অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। অধ্যাপক প্যাট্রিক একজন লিভার রোগ বিশেষজ্ঞ।

আরো পড়ুন : নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: ফখরুল

ডা. এজেডএম জা‌হিদ বলেন, খালেদা জিয়াকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। নেফ্রোল‌জিস্ট, কা‌র্ডিওল‌জিস্ট ও ইনটেনসি‌ভিস্ট চি‌কিৎসকরা ওনাকে দেখেছেন। তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামায়লা রহমান, ‌খালেদা জিয়ার তিন নাতনি হাসপাতালে সবসময় ওনার দেখভাল করছেন। পারিবারিক পরিবেশে থাকায় মানসিকভাবে ভালো থাকার একটা আবহ সৃষ্টি হয়েছে। মানসিকভাবে উনি দেশের থাকার সময়ের চেয়ে এখন অনেকটা ভালো আছেন, উৎফুল্ল আছেন– এটুকু বলতে পারি।

এস/ 


শেয়ার করুন: