শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

ঠান্ডায় নাক বন্ধ হলে দ্রুত করণীয় কী?

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৫ | ১১ই জানুয়ারী ২০২৫
ঠান্ডায় নাক বন্ধ হলে দ্রুত করণীয় কী?
ঠান্ডায় নাক বন্ধ হলে দ্রুত করণীয় কী?
ছবি : সংগৃহীত

শীতকালে কমবেশি সবাই ঠান্ডার সমস্যায় ভোগেন। এ সময় সাইনোসাইটিস কিংবা অ্যালার্জির সমস্যাও বাড়ে। এর ফলে সর্দিতে নাক বন্ধ হয়ে যায়। যা খুবই বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক। তবে ঠান্ডায় নাক বন্ধের এ সমস্যারও রয়েছে কিছু সমাধান। চলুন জানা যাক, ঠান্ডায় নাক বন্ধ হলে দ্রুত যা করণীয়-

কীভাবে নাকের বন্ধভাব থেকে আরাম মিলবে?

বিশেষজ্ঞদের মতে, বারবার ঠান্ডা পানি দিয়ে নাক ধুলেও সমস্যা কমতে পারে। এতে শ্বাস নেওয়ার অসুবিধা দূরে হয়। প্রতিদিনের ন্যাজাল ড্রপের সঙ্গে অ্যালার্জিক রেনাইটিসও কিন্তু কার্যকর প্রমাণিত হতে পারে।

আরো পড়ুন : শীতে কিডনি সুরক্ষায় খাবার তালিকায় রাখুন এই ৫ খাবার

এ সময়ে নাকে শ্লেষ্মা, ধুলো, বালি, ব্যাকটেরিয়া ও ছত্রাক জমতে পারে। শীতে সারা শরীরের সঙ্গে নাসারন্ধ্র ও তার সংলগ্ন পর্দা সবকিছুই শুকিয়ে থাকে, তাই জীবাণুর বাসা বাঁধার জন্য এটি আদর্শ স্থান।

এজন্য বারবার নাক ধোয়ার অভ্যাস করতে হবে। ভালো করে সাইনাসনালি পরিষ্কার করুন। ন্যাজাল ড্রপ ব্যবহারে সাইনাসনালি আর্দ্র থাকে। প্রয়োজনে অ্যাসেনসিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। এছাড়া বেশ কিছু শ্বাসযন্ত্রের উপযোগী ব্যায়াম করলেও উপকার মিলবে।

এসবের পাশাপাশি শীতে বেশি করে ভিটামিন সি জাতীয় ফল যেমন আমলকি খাওয়া অভ্যাস করুন। যেহেতু শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে তাই এ সময় পর্যাপ্ত ভিটামিন সি খেতে হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এস/কেবি

ট্যাগস: #নাক বন্ধ
শেয়ার করুন: