শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

ডেজার্ট তালিকায় রাখতে পারেন ডালিমের ক্ষীর!

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৫ | ৭ই জানুয়ারী ২০২৫
ডেজার্ট তালিকায় রাখতে পারেন ডালিমের ক্ষীর!
ডেজার্ট তালিকায় রাখতে পারেন ডালিমের ক্ষীর!
ছবি : সংগৃহীত

ডালিম খেতে সবাই পছন্দ করেন। এই ফলের জুস অনেক সুস্বাদু। এছাড়া ডালিমের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতাও। তবে খাবারের শেষ পাতে মিষ্টিমুখ করতে ডেজার্ট তালিকায় ডালিমের ক্ষীর রাখলে কিন্তু মন্দ হয় না। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক ডালিমের ক্ষীর তৈরির রেসিপি-

উপকরণ

১. ডালিম ৩টি

২. দুধ আধা লিটার

৩. গুঁড়া দুধ আধা কাপ

৪. কনডেন্সড মিল্ক ১/৪ কাপ

৫. দারুচিনি গুঁড়া আধা চা চামচ ও

৬. চেরি ও আলমন্ড প্রয়োজনমতো।

আরো পড়ুন : কমলার খোসা দিয়ে তৈরি করুন সুস্বাদু ভাপা দই

পদ্ধতি

ডালিমের দানা ছাড়িয়ে গ্রাইন্ডারে মিহি করে পেস্ট করে নিন। এরপর গুঁড়া দুধ অল্প দুধে গুলে নিন। একটি সসপ্যানে দুধ ফুটিয়ে নিন আঁচ কমিয়ে। ক্রমাগত নাড়তে হবে। দুধ অর্ধেক হলে দুধে গুলে রাখা গুঁড়া দুধ মিশিয়ে দিয়ে আবারও নাড়তে থাকুন।

এবার কনডেন্সড মিল্ক ও বেদানার পেস্ট মিশিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকুন। ঘন হলে দারচিনি গুঁড়া মিশিয়ে দিয়ে নামিয়ে নিন। এরপর চেরি, ডালিমের দানা বা আলমন্ড দিয়ে গার্নিস করে পরিবেশন করুন।



শেয়ার করুন: