শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

ত্বকের মৃতকোষ থেকে মুক্তি মিলাবে বেকিং সোডা!

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪ | ২৭শে ডিসেম্বর ২০২৪
ত্বকের মৃতকোষ থেকে মুক্তি মিলাবে বেকিং সোডা!
ত্বকের মৃতকোষ থেকে মুক্তি মিলাবে বেকিং সোডা!
ছবি : সংগৃহীত

শীতকালে অনেকের ত্বকে রুক্ষতা বেড়ে যায়। আর্দ্রতা হারানো রুক্ষ ত্বক মুখের জেল্লা কমিয়ে দেয়। নিয়মিত ক্রিম মেখেও সমস্যার সমাধান হয় না। এ ক্ষেত্রে একমাত্র কাজে আসতে পারে এক্সফলিয়েটর। অর্থাৎ এমন কিছু যা ত্বককে মৃত কোষ মুক্ত করতে পারবে। রুপটান শিল্পীরা বলছেন, এ কাজে প্রায় সব রান্নাঘরেই থাকা বেকিং সোডা কাজে আসতে পারে।

আরো পড়ুন : শীতকালে স্টার অ্যানাইস কেন খাবেন?

কীভাবে ব্যবহার করবেন বেকিং সোডা?

১. বেকিং সোডা দিয়ে ফেসমাস্ক বানিয়ে ব্যবহার করতে পারেন। তিন চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ পানি মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে মুখ ভালোভাবে মাসাজ করুন। ৫ মিনিট রেখে তার পর ধুয়ে ফেলুন। ত্বক শিশুদের মতো নরম হয়ে যাবে।

২. রূপটান শিল্পীরা বলছেন, বেকিং সোডা শুধু ত্বককে মৃত কোষমুক্ত করে তা-ই নয়, ত্বকের রন্ধ্রপথকেও পরিচ্ছন্ন রাখে। এমনকি হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসকেও পরিষ্কার করতে পারে বেকিং সোডা।

৩. বেকিং সেডার সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে ব্রণের দাগ বা ব্ল্যাক হেডসের ওপর লাগিয়ে রাখুন। সারা রাত ওভাবেই রেখে সকালে উষ্ণ পানিতে ঘষে পরিষ্কার করে ফেলুন।

এস/ আই.কে.জে

শেয়ার করুন: