শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

ভারত থেকে এলো ২৭ হাজার টন চালের দ্বিতীয় চালান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৬ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৫ | ১২ই জানুয়ারী ২০২৫
ভারত থেকে এলো ২৭ হাজার টন চালের দ্বিতীয় চালান
ভারত থেকে এলো ২৭ হাজার টন চালের দ্বিতীয় চালান
ছবি- সংগৃহীত

ভারত থেকে আমদানি করা ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। দেশটির অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে চাল নিয়ে ছেড়ে আসা একটি জাহাজ শনিবার (১১ই জানুয়ারি) রাত সোয়া ৭টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চালের একটি চালান এসেছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান।

জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

      

ট্যাগস: #ভারত
শেয়ার করুন: