শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

শীত আসার আগেই ঠোঁট ফাটছে, করণীয় কী?

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪ | ১১ই নভেম্বর ২০২৪
শীত আসার আগেই ঠোঁট ফাটছে, করণীয় কী?
শীত আসার আগেই ঠোঁট ফাটছে, করণীয় কী?
ছবি : সংগৃহীত

আবহাওয়া জানান দিচ্ছে শীত আসতে আর মাত্র কয়েকদিন বাকি। তবে এখনি অনেকের ঠোঁট শুকিয়ে ফেটে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ঠোঁটের ত্বক পাতলা এবং তাতে আবহাওয়ার দূষণ, সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব ঠোঁট ফাটার অন্যতম কারণ। এক্ষেত্রে ঠোঁটের যত্ন নিতে কী করতে হবে জেনে নিন-

স্ক্রাব: প্রাকৃতিকভাবে ঠোঁট স্ক্রাব করলে বাড়িতেই করতে পারেন। প্রথমে ঠোঁট এক্সফোলিয়েট করুন। তাতে ত্বকের মৃত কোষগুলোর অপসারণ করতে সহায়তা করে। চিনি, মধু, ও অল্প পরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।

সব প্রসাধনী ব্যবহার না করা: শুষ্ক ঠোঁটের জন্য ঠোঁটের ত্বকে লিপ বাম ও তেল ব্যবহার করলে কিছুটা স্বস্তি পেতে পারেন। লিপ বাম খুব সহজেই ঠোঁটের শুষ্কতা দূর করে। তাই এটি সবসময়ের সঙ্গী করে নিতে পারেন। এক্ষেত্রে খেয়াল রাখবেন, ঠোঁটের জন্য যেসব পণ্য ব্যবহার করবেন, সেখানে যেন মেন্থল, কর্পূর না থাকে। এছাড়া সুগন্ধযুক্ত কোনো প্রসাধনী ঠোঁটে ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন। এতে ঠোঁট আরো শুষ্ক হয়ে যেতে পারে।

রাতে লিপবাম ব্যবহার: অনেকের ঠোঁট এমনিতেই বেশি শুষ্ক হয়ে যায়। তারা ঘুমানোর আগে ঠোঁটের জন্য উপযুক্ত লিপবাম পুরু করে ব্যবহার করতে পারেন। পরের দিন ঘুম থেকে জেগে সকালে ধুয়ে ফেলুন। দেখবেন মসৃণ ঠোঁট ভেসে উঠেছে আপনার মুখে।

আরো পড়ুন : অল্প বয়সে টাক পড়ার কারণ জানা আছে কি?

বিভিন্ন তেলের ব্যবহার: ফাটা ঠোঁটের নিরাময়ে পছন্দের তেলের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ তেল মিশিয়ে ঠোঁটের জন্য ঘরোয়া পদ্ধতি অনুসরণ করা যায়। একটি পাত্রের মধ্যে নারকেল তেলের সঙ্গে বাদাম তেল, অলিভ ওয়েল যোগ করে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর ভালো করে মিশিয়ে ঠোঁটের মধ্যে লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য অপেক্ষা করুন, তারপর সুতি কাপড় দিয়ে মুছে নিন।

এসপিএফসহ প্রসাধনী: সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করতে এসপিএফ আছে এমন প্রসাধনী ব্যবহার করা উচিত। দেখে নিন, যে লিপবাম ব্যবহার করেছেন, তাতে এসপিএফের মাত্রা কতটা রয়েছে। মুখের ত্বকের জন্য ব্যবহৃত সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। তাতে ঠোঁট সুরক্ষিত থাকে।

জীবনধারায় পরিবর্তন: প্রতিদিনের জীবনযাপনে পরিবর্তন আনুন। যদি জীবনযাত্রায় পরিবর্তন না করেন তাহলে ফাটা বা শুষ্ক ঠোঁট স্থায়ীভাবে নিরাময় করতে পারবেন না। প্রতিদিন কমপক্ষে ২ থেকে ৩ লিটার পানি পান করার অভ্যাস করুন। সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করার পাশপাশি খেলাধুলা করুন। ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে আজই বাদ দিন।


ট্যাগস: #ঠোঁট
শেয়ার করুন: