শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক রেকর্ড ভাঙছেন ‘টক্সিক’ যশ – বক্স অফিসে দানবীয় প্রত্যাবর্তনের সংকেত! *** ব্যারিস্টার রুমিন ফারহানা : জীবন, রাজনীতি ও সাম্প্রতিক আলোচিত ঘটনাপ্রবাহ *** আ ন ম এহসানুল হক মিলন: জীবন, রাজনীতি ও কৃতিত্ব *** হানিয়া আমিরের বিয়ে কি হবে? *** মুখে গোলাপ নিয়ে নাচ! ক্যাটরিনার রাগ ভাঙাতে সালমানের সেই ‘পাগলামি’ আজও ভাইরাল *** বরফ গলে নদীতে মিশছে ব্যাকটেরিয়া, বিজ্ঞানীদের সতর্কবাণী *** শীতের আমেজে একদিনেই ঘুরে আসুন রামগড় চা বাগান *** একাধিক প্রেম করা কোনো অন্যায় নয়: স্বস্তিকা *** কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন কেন? *** বিবাহবার্ষিকীর খবরকে ‘ভুয়া’ বললেন অভিনেতা তাহসান খান

শীতে ঘরে তৈরি করে খেতে পারেন মজাদার সেমাই পিঠা

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫ | ৪ঠা জানুয়ারী ২০২৫
শীতে ঘরে তৈরি করে খেতে পারেন মজাদার সেমাই পিঠা
শীতে ঘরে তৈরি করে খেতে পারেন মজাদার সেমাই পিঠা
ছবি : সংগৃহীত

শীতে ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম পড়ে। এর মধ্যে অন্যতম হলো সেমাই পিঠা। একে চুষি পিঠাও বলা হয়। চালের গুঁড়া, নতুন গুড় আর দুধ দিয়ে ঘরেই তৈরি করতে পারেন সেমাই পিঠা। চলুন জেনে নেওয়া যাক অনন্য স্বাদের এই পিঠার রেসিপি-

উপকরণ

১. চালের গুঁড়া ২ কাপ

২. লিকুইড দুধ ৩ লিটার

৩. কনডেন্সড মিল্ক ১ টিন

৪. চিনি স্বাদমতো

৫. খেজুরের গুড় আধা কাপ

৬. এলাচ গুঁড়া ১ চা চামচ

আরো পড়ুন : থার্টি ফার্স্ট পার্টির মেন্যুতে রাখতে পারেন এই ৫ পদ

৭. লবণ সামান্য

৮. পানি পরিমাণমতো

৯. কিসমিস

১০. পেস্তা সাজানোর জন্য।

পদ্ধতি

পানি ফুটিয়ে চালের গুঁড়া দিয়ে ডো করে নিন। চুলা থেকে হাঁড়ি নামিয়ে কিছুটা ঠান্ডা করে বেশ ভালোভাবে ডো ময়ান দিয়ে নিন। ময়ান দেওয়া হলে অল্প করে ডো নিয়ে লেচি কেটে সেমাই বানিয়ে নিন।

সব বানানো হলে চুলায় দুধের হাঁড়ি বসান। দুধ ফুটে উঠলে এক কাপ দুধ উঠিয়ে রাখুন। এই এক কাপ দুধ ঠান্ডা করে তাতে গুড় গলিয়ে ছেঁকে রাখুন। এবার দুধের সঙ্গে কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়া ও স্বাদমতো চিনি দিয়ে জ্বাল দিন।

চিনির পানি শুকিয়ে গেলে অল্প অল্প করে তৈরি করে রাখা সেমাই মিশিয়ে নিন। ঘন হলে নামিয়ে নিন। সেমাই কুসুম গরম হলে গুঁড়-দুধের মিশ্রণ মিশিয়ে নিন। ঠান্ডা হলে কিসমিস ও পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এস/কেবি


শেয়ার করুন: